ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে হরিনা নদীরপাড় যুব সমাজের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:২১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে  হরিনা নদীরপাড় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি রবিবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন জলসিঁড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় এসেক লিডার স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন হিমেল আহমেদ, মোহাম্মদ শান্ত ও কাউসার মিয়া। বিজিত দলের পক্ষে গোল করেন সামির আাহমেদ ও কাউসার মিয়া। 

আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ । 
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহাসিন মিয়া, যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবদল নেতা ফাহিম মাহমুদ, তাইজুল ইসলাম ও সমাজসেবক নাজমুল মিয়া প্রমুখ।  পরে বিজয়ীদের মধ্যে রঙিন টেলিভিশন  ও বিজিত দলের মধ্যে  গোল্ডকাপ বিতরণ করা হয়। 
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর