ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেষ মুহূর্তের গোলে আর্সেনালকে স্তব্ধ করল ম্যানইউ


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:০০ পিএম

এমিরেটস স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এবার শীর্ষ দল আর্সেনালকেও ৩-২ গোলে পরাজিত করেছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। পাঁচ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ম্যাথিউস কুনহার দুর্দান্ত গোলেই জয় নিশ্চিত করে ইউনাইটেড।

ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা উভয় দলই জয় পাওয়ায় আর্সেনালের সঙ্গে শিরোপার ব্যবধান চার পয়েন্টে নেমে আসে। ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই আক্রমণাত্মক শুরু করে স্বাগতিকরা। ম্যাচের ২৯তম মিনিটে আর্সেনাল এগিয়ে যায় ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে। বুকায়ো সাকার বাড়ানো বল মার্টিন ওডেগার্ডের ভলিতে মার্তিনেজের পায়ে লেগে গোলরক্ষক সেনে ল্যামেন্সকে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়।

তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি আর্সেনাল। মার্টিন জুবিমেন্দির একটি হাস্যকর ব্যাকপাস কাজে লাগিয়ে ব্রায়ান এমবিউমো সমতা ফেরান। স্প্যানিশ মিডফিল্ডারের লক্ষ্যভ্রষ্ট পাসটি প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে এনে দ্বিতীয় স্পর্শে ডেভিড রায়াকে কাটিয়ে তৃতীয় টোকায় জাল কাঁপান এমবিউমো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পাঁচ মিনিট পর প্যাট্রিক ডরগু ফার্নান্দেজের সঙ্গে দুই দফা ওয়ান-টু খেলে ২০ গজ দূর থেকে একটি শক্তিশালী হাফ-ভলি শট নেন। বলটি ক্রসবারের নিচে লেগে জালে ঢুকে যায়। ডরগুর হাতে বল লেগেছিল কি না তা যাচাইয়ে ভিএআর চেক করা হলেও গোলটি বহাল থাকে।

লিড হারিয়ে চাপে পড়ে যায় আর্সেনাল। ম্যাচের মোড় ঘোরাতে মিকেল আর্তেতা একসঙ্গে চারজন খেলোয়াড় বদলি নামান, যার মধ্যে ভিক্টর গিয়োকেরেস ও এবারিচি এজেও ছিলেন। আক্রমণের চাপ বাড়াতে থাকে গানাররা। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে কর্নার থেকে মিকেল মেরিনো বল জালে পাঠিয়ে আর্সেনালকে সমতায় ফেরান।

ঘরের মাঠে সমর্থকরা তখন জয় আশা করতে শুরু করেছিলেন। কিন্তু তিন মিনিট পরই সেই আশা ভেঙে দেন কুনহা। ইউনাইটেডের আক্রমণে তাকে জায়গা দিলে ২০ গজ দূর থেকে একটি নিখুঁত বাঁকানো শটে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন তিনি। এতে অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে ক্যারিক টানা দ্বিতীয় জয় তুলে নেন।

এই পরাজয়ের মাধ্যমে চলতি মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে প্রথমবারের মতো হারের মুখ দেখল আর্সেনাল। ২২ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে এটি বড় এক ধাক্কা। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ৪৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। অন্যদিকে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর