ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দ ফুটবল একাডেমীতে বিপিএল চ্যাম্পিয়নের পরিদর্শন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শন করেছেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে একাডেমীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি খেলোয়াড়দের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

পরিদর্শনের সময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশারকে শুভেচ্ছা জানান।

অবসর সময়ে আবুল বাশার বলেন, “শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে ভবিষ্যত গড়া সম্ভব। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে।”

তিনি আরও বলেন, “আমি আশাবাদী গোয়ালন্দ ফুটবল একাডেমী থেকে একদিন জাতীয় দলের হয়ে খেলবে কেউ। এর জন্য নিয়মিত অনুশীলন ও পরিশ্রম জরুরি।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক ও কোচ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কোচ আরিফ হোসেন নারুসহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।


এ সম্পর্কিত আরো খবর