ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোটারদের দ্বারে দ্বারে এস এম জাহাঙ্গীর হোসেন


এস এম জাহাঙ্গীর হোসেন

  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:৫২ পিএম

স্টাফ রিপোর্টার:

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন এস এম জাহাঙ্গীর হোসেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণখান থানার দক্ষিণখান বাজার এলাকা থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নির্বাচনী গণসংযোগ শুরু হয়। সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ, আশপাশের বাসাবাড়ির ভোটার, রিকশা শ্রমিক, মুদি দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি সবার কাছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়, যা পুরো এলাকায় একটি ইতিবাচক আবহ তৈরি করে।

বিভিন্ন মোড়ে অপেক্ষমাণ সাধারণ মানুষ প্রার্থীকে কাছে পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তাদের ভালোবাসার জবাবে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “এই ভালোবাসার মূল্য দেওয়া অসম্ভব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।” তার এই বক্তব্য উপস্থিত মানুষের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

গণসংযোগ চলাকালে স্থানীয় নারী ভোটারদের অনুরোধে সেলফি তোলা এবং শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার দৃশ্য পথচারী ও এলাকাবাসীর দৃষ্টি কাড়ে। পুরো সময়জুড়ে তার সহজ-সরল, হাস্যোজ্জ্বল ও মিশুক আচরণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তাকে কাছে পেয়ে নিজের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতের বিভিন্ন জাতীয় দুর্যোগ ও সংকটকালে এস এম জাহাঙ্গীর হোসেন এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সবাই তাকে মন থেকে ভালোবাসেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা-১৮ আসনের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আছেন।

ভোটারদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। সদা হাস্যোজ্জ্বল ও মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এজন্যই তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

গণসংযোগ শেষে এস এম জাহাঙ্গীর হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঢাকা-১৮ আসনের মানুষ এবারও তাকে পাশে রাখবেন এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করবেন।


এ সম্পর্কিত আরো খবর