ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঢাকা–১০ আসনে রবিউলের গণসংযোগে জনস্রোত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১০ আসনে গণসংযোগে ব্যাপক জনস্রোত লক্ষ্য করা গেছে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির কর্মসূচিতে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

গণসংযোগ কর্মসূচি শুরুর পরপরই রাস্তার দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে শেখ রবিউল আলম রবি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গণসংযোগ চলাকালে তিনি বলেন, ঢাকা–১০ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে এগোবে।

গণসংযোগে অংশ নেওয়া জনতার উদ্দেশ্যে শেখ রবিউল আলম রবি বলেন, আপনারা সবাই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে আপনারাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সঙ্গে করে নিয়ে যাবেন। যারা অপশক্তি হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ দেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন, তাহলে দেশের বিজয় হবে, জাতির বিজয় হবে। তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন প্রকাশ পায়।

গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই শেখ রবিউল আলম রবির সঙ্গে হ্যান্ডশেক করেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ও আন্তরিক আচরণ গণসংযোগকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ঢাকা–১০ আসনে শেখ রবিউল আলম রবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রতিটি গণসংযোগ ও জনসংযোগ কর্মসূচিতে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে বলে তারা আশাবাদী।

তাদের মতে, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণ, উন্নয়ন বঞ্চনা এবং নাগরিক সমস্যায় জর্জরিত এই এলাকার মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। শেখ রবিউল আলম রবি সেই পরিবর্তনের প্রতীক হিসেবে মানুষের আস্থা অর্জন করছেন।

গণসংযোগ শেষে ল্যাবএইড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন শেখ রবিউল আলম রবি। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই শেষ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে জয়ী হবে।

ঢাকা–১০ আসনে এই গণসংযোগ কর্মসূচি বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, শেখ রবিউল আলম রবির মাঠপর্যায়ের সক্রিয়তা ও মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ভোটের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর