ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দাশুড়িয়ায় চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ উন্মোচন করলেন স্বতন্ত্র প্রার্থী


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:২০ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু গতকাল সোমবার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশগুলোতে তিনি ৫ আগস্টের পর থেকে দাশুড়িয়ায় যে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি ও সন্ত্রাস চলছে তার দায়ী পক্ষের মুখোশ উন্মোচন করেন।

দাশুড়িয়া বাজার, কালিকাপুর, দাদপুর, কামারগাড়ি ও মারমি বাজার এলাকায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এসব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বলেন, দাশুড়িয়াবাসীর প্রত্যেকে জানেন কে কার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাস চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, যারা ধানের শীষের পক্ষে কাজ করছে তারা বিএনপি থেকে ডিলিট হয়ে গেছে এবং তারা নক্সাল, বাকসাল ও জাসদ নিয়ে ধানের শীষের কার্যক্রম চালাচ্ছে। এসব পক্ষ বিগত সরকারের আমলে এমপি ও মন্ত্রীর বাড়িতে গিয়ে নামের তালিকা দিয়ে মামলা করিয়েছিল।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ক্যানেডি, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, বিএনপি নেতা এটিএম আব্দুস সাত্তার বিশ্বাস, আবু তালেব ফকির, রঞ্জু আহমেদ, ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, সেন্টু সরদার, জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা। জাকারিয়া পিন্টু বলেন, “বিভিন্ন স্থানে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করে হোন্ডা প্রতীক নিয়ে ভোট চান।

তিনি ভোটারদের কাছে দাবি করেন, তারা যেন সচেতন থেকে প্রকৃত প্রার্থীকে ভোট দেন এবং যারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি চালায় তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়া হয়।

জাকারিয়া পিন্টুর বক্তব্যে নির্বাচনী মাঠে দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারি বন্ধের আহ্বান উচ্চারিত হয়। তিনি বলেন, “শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, জনগণের কল্যাণে কাজ করাটাই আসল নেতৃত্বের পরিচয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর