ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ)। ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন দুলাল হোসেন। তিনি বলেন, "তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে জয় ছাড়া কোনো বিকল্প নেই।"

তিনি আরো বলেন, "আমার ভাই মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।"

উল্লেখ্য, মোহাম্মদ দুলাল হোসেনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। এর পরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবার তিনি নিজের অবস্থান বদলে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দুলালের এই সিদ্ধান্ত দলীয় ঐক্য এবং নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলবে। তারা বলেন, একজোট অবস্থান রূপগঞ্জে বিএনপির পক্ষে শক্তিশালী প্রমাণ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিরোধী দল হিসেবে ঐক্যবদ্ধ প্রচারণা ও সমর্থন বিএনপির জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।


এ সম্পর্কিত আরো খবর