ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা–১৪ আসনে ধানের শীষের পক্ষে ন্যাবের নির্বাচনী প্রচারণা


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৬ পিএম

স্টাফ রিপোর্টার: 
ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ঢাকা–১৪ আসনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণা দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়।

প্রচারণা কার্যক্রমের সূচনা হয় সকালে আনছার ক্যাম্প এলাকা থেকে। এরপর মিরপুর ১২ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, বাজার, দোকানপাট ও পথচারীদের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। বিকেল ও সন্ধ্যায় কল্যাণপুর নতুন বাজার এলাকায় প্রচারণা কার্যক্রমের শেষ পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

নির্বাচনী প্রচারণায় অংশ নেন নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভানেত্রী বিলকিস জাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম মওলা মুন্না, মহাসচিব আকরাম আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেরিনা খাতুন, যুগ্ম মহাসচিব বিলকিস আক্তার, সাংগঠনিক সম্পাদক আলম, মাসুদা, মোঃ পাপন, মোঃ তৈয়বসহ ন্যাবের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে ন্যাব নেতারা বলেন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি একজন শিক্ষিত, দক্ষ ও সমাজসেবামূলক মানসিকতাসম্পন্ন প্রার্থী। তিনি নির্বাচিত হলে ঢাকা–১৪ আসনের জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, নার্স সমাজ দীর্ঘদিন ধরে পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে গণতান্ত্রিক ধারার শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। ধানের শীষ প্রতীক সেই গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মন্তব্য করেন তারা।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ন্যাব নেতারা। ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিকে বিজয়ী করার আহ্বান জানান। প্রচারণায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সাড়া লক্ষ্য করা যায়।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোটারদের সচেতন করতে ন্যাবের এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনগুলোতেও ঢাকা–১৪ আসনে ন্যাবের পক্ষ থেকে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।



এ সম্পর্কিত আরো খবর