ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে : এস এম জাহাঙ্গীর


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৩৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

তিনি বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে অনেক শক্তিশালী এবং সামাজিক যোগাযোগমাধ্যম সবার হাতে হাতে রয়েছে। বিএনপির প্রার্থীর পক্ষ থেকে কোনো আচরণবিধি লঙ্ঘন হলে তা গণমাধ্যমে আসত। আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা নেই। বিএনপি একটি সুশৃঙ্খল দল, আমরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।

তিনি আরও বলেন, খিলক্ষেত থানা ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন গত সপ্তাহে ডুমনী এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত না হয়েও ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী সেখানে গিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেন। বিএনপির ওয়ার্ড সভাপতির কোনো দোষ না থাকা সত্ত্বেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, দেশের উন্নয়ন ও টেকসই ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে সামাজিক নিরাপত্তা ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তুরাগের ফুলবাড়ীয়া এলাকায় নির্বাচনী প্রচারণার ১৮তম দিনে গণসংযোগ শুরুর আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলম হোসেন স্বপন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ীয়া, মোশাররফ স্কুল ও নলভোগ এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর