ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মুক্তিযোদ্ধাদের ত্যাগ জাতি ভুলবে না: ডা. জাহিদ হোসেন


  • আপলোড সময় : রবিবার ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৫২ পিএম

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (৮ ফ্রেব্রয়ারি) বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিনাজপুর ইউনিট, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।

সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহিদ পরিবারের মর্যাদা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারগুলোর ত্যাগ জাতি কখনো ভুলবে না।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শহিদদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রাম জাতির ইতিহাসে চিরদিন গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি শহিদ পরিবারগুলোর সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিতদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব।

সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর