ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হঠাৎ নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের


  • আপলোড সময় : সোমবার ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:৫৩ পিএম

অনলাইন রিপোর্টার

নির্বাচন কমিশনের (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ইসি যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। আমরা জানি না, ইসি এই বিধি কোথা থেকে নিয়ে আসছে। কার পরিকল্পনা অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা পরিষ্কার হওয়া দরকার।

তিনি আরও বলেন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন করুন, না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, এতদিন কিছু বলিনি, সব সহ্য করে গেছি। কিন্তু এখন ভোটের সময় মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া এবং মানুষের তথ্য অধিকার রোধ করার চেষ্টা হলে তা সহ্য করা হবে না।

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এতদিন যা করেছেন, কিন্তু ১২ ফেব্রুয়ারি যদি পক্ষপাতিত্বের কোনো পরিকল্পনা থাকে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।

নাহিদ ইসলামের এই বক্তব্য নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে দিল। ইসি এমন একটি সিদ্ধান্ত নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করেছে।

এদিকে, এই সিদ্ধান্তকে নিয়ে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিশেষ করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার পর, গণমাধ্যমের স্বাধীনতা, ভোটারের অধিকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমালোচনার বিষয়টি সামনে এসেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর