ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

তাড়াশে ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:১৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি, খাজনা বেড়ে দেওয়া এবং সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদিমাগুরা গ্রামের মোঃ শহিদুল ইসলাম বলেন, তার প্রবাসী ভাইয়ের নামে থাকা জমির হোল্ডিং নম্বর ৩৩৪-এর খাজনা পরিশোধের জন্য তিনি প্রায় দেড় বছর ধরে ভূমি উপসহকারীর কাছে ঘুরছেন। এই সময়ে ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশ ইচ্ছাকৃতভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ১০ টাকার খাজনা ১০ হাজার টাকা নির্ধারণ করেছেন। এরপর তিনি সংশোধনের জন্য ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, তিনি দিনের পর দিন বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হচ্ছেন। একই ধরনের অভিযোগ করেছেন বোয়ালিয়া গ্রামের মোঃ আব্দুস ছাত্তার। তিনি বলেন, নামজারি সংক্রান্ত কাজে গেলে ভূমি উপসহকারী প্রায় এক মাস ধরে ঘুরিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। ঘুষ না দেওয়ায় তার জমির খাজনা বেআইনিভাবে দ্বিগুণ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং সরকারি সেবার প্রতি আস্থা কমে যাচ্ছে। একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, প্রতিটি কাজের জন্য রেট ফিক্সড করে দিয়েছেন ভূমি উপসহকারী। টাকা না দিলে সে কাজ করে না বরং গ্রাহকদের ঘুরিয়ে দেয়।

ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি করেছেন, অভিযুক্ত ভূমি উপসহকারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়া তাদের ন্যায্য খাজনা ও নামজারি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর