ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শপথের পরদিনই সাধারণভাবে অফিস করলেন তারেক রহমান


  • আপলোড সময় : বুধবার ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৩:২৭ পিএম

অনলাইন রিপোর্টার

শপথ গ্রহণের পরদিনই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তার এই কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোনো ধরনের রাস্তা অবরোধ বা বিশেষ যান চলাচল নিয়ন্ত্রণ ছাড়াই তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

মাজার জিয়ারত শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেন। তার যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের ভোগান্তি বা বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত ছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই এভাবে সাধারণ নিয়মে চলাচল করে অফিস করা একটি প্রতীকী বার্তা বহন করে। এতে জনগণের সঙ্গে সংযোগ ও সাধারণ জীবনযাপনের প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এটি একটি ইতিবাচক দিক। শপথের পরদিনই তিনি প্রমাণ করেছেন যে তিনি জনগণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি।

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দেখবেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কখনো চান না জনগণের কষ্ট হোক বা সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হোক। সেই বিবেচনাতেই তিনি অতি সাধারণভাবে, কোনো রাস্তা অবরোধ ছাড়াই অফিস করেছেন।

শায়রুল কবির খান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময়ও একইভাবে সাধারণ নিয়মে তিনি উপস্থিত হয়েছেন। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থানের একটি বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

নবনিযুক্ত প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অনেকেই প্রশাসনিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। অতীতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর বা কর্মসূচিতে রাজধানীতে যান চলাচল বন্ধ বা সীমিত করার ঘটনা ছিল নিয়মিত। সে তুলনায় এ দিনের কর্মসূচি ছিল ব্যতিক্রমী।

সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে দায়িত্ব পালন করাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি সরকারের ভবিষ্যৎ কার্যক্রমের ধরন সম্পর্কেও একটি বার্তা বহন করে।

শপথ-পরবর্তী সময়ে প্রশাসনিক কার্যক্রম শুরু এবং দলীয় ঐতিহ্যের অংশ হিসেবে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান তার দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর