ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পরীক্ষামূলক ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, মন্ত্রিসভা কমিটি গঠন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

স্টাফ রিপোর্টার:

দেশের ৮ বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদকে সভাপতি করে ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে একটি কাঠামোগত ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার আওতায় আনতেই এ কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের তথ্য যাচাই, তালিকা প্রস্তুত, মনিটরিং এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে যে কোনো ধরনের জটিলতা বা সমস্যা নিরসনে কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়াও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ প্রকল্প বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন হওয়ায় কমিটিতে প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, পাইলটিং পর্যায়ে আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর পর প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায়ও এ উদ্যোগ সম্প্রসারণ করা হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির পরিবারগুলোকে চিহ্নিত করে বিভিন্ন সামাজিক সহায়তা, সেবা ও সুবিধা আরও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা কার্যক্রম বাস্তবায়নে এটি একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফ্যামিলি কার্ড কার্যক্রম ঘিরে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। কারণ এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং সরকারি সহায়তা বিতরণে অনিয়ম কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর