ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৪১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকার দুই সিটি করপোরেশনসহ মোট ছয় সিটির প্রশাসকরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী তাঁর দপ্তরে নবনিযুক্ত প্রশাসকবৃন্দকে স্বাগত জানান। সাক্ষাৎকালে তাঁরা দায়িত্ব পালনের ক্ষেত্রে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নিজ নিজ সিটির উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রশাসকরা জানান, সিটি করপোরেশন এলাকাগুলোর নাগরিক সেবা নিশ্চিত করা, জনদুর্ভোগ লাঘব, অবকাঠামো উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের মাধ্যমে কার্যকর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তাদের প্রধান লক্ষ্য। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহযোগিতায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

নবনিযুক্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর নিজ নিজ এলাকায় দ্রুত কর্মপরিকল্পনা প্রণয়ন ও নাগরিক সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং রাস্তা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে তারা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করলে সিটি করপোরেশনগুলোর সেবার মান আরও উন্নত হবে এবং নাগরিকদের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। তিনি প্রশাসকদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর