ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : সোমবার ১৬ মার্চ, ২০২৬ সময় : ৮:০১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চল দেশের কৃষক প্রধান এলাকা। কৃষির সঙ্গে জড়িত দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা করা হয়েছে, ঈদের পর আরও বিস্তারিত বৈঠক হবে। তিনি জানিয়েছেন, উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকদের সন্তানরা সেখানে চাকরি পেতে পারেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে সারাদেশে কোটি পরিবারের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা কার্যকর করা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ পড়লেও প্রতিশ্রুত কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, খাল কাটার কাজ শুরু হয়েছে এবং আগামী মাস থেকে কৃষকদের কৃষক কার্ড বিতরণ করা হবে। ক্ষুদ্র, প্রান্তিক মধ্য কৃষকরা এই সুবিধা পাবেন। শহীদ জিয়া খালেদা জিয়া কৃষকদের বন্ধু ছিলেন, আমরা সেই ঐতিহ্যকে অব্যাহত রাখছি। সাহাপাড়া খাল খনন শেষ হলে ৩১ হাজার কৃষক উপকৃত হবেন। খালের পানি ১২ হাজার হেক্টর জমিতে সেচের জন্য ব্যবহার করা যাবে এবং ৩.৫ লাখ মানুষ সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, খালের দুই পাশে রাস্তা নির্মাণ এবং ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে। পাঁচ বছরের মধ্যে দেশের ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। বর্ষা মৌসুমে উজান থেকে আসা অতিরিক্ত পানি ধরে রাখা হবে, যা শুষ্ক মৌসুমে কৃষকের জন্য ব্যবহৃত হবে। কৃষি উৎপাদন বাড়ানো দেশীয় খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া এসব কাজ করা সম্ভব নয়। নির্বাচনের সময় জনগণের সমর্থনে সরকার গঠন করা সম্ভব হয়েছে, তেমনি সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণই মূল শক্তি।

জনসভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ নারী শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এবং দিনাজপুরের চারটি আসনের এমপি প্রমুখ।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর