ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

স্বামীর নির্যাতনে ২০২৫ সালে ৯৯৯–এ সর্বোচ্চ কল


  • আপলোড সময় : রবিবার ২৯ মার্চ, ২০২৬ সময় : ৩:৩৭ পিএম

অনলাইন রিপোর্টার

স্বামীর হাতে নারীর ওপর সহিংসতার অভিযোগে ২০২৫ সালে ৯৯৯–এ দিনে গড়ে ৫১ কল এসেছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের তুলনায় এই হার ৬৩ শতাংশ বেশি। এই সময়ে পরিবারিক সহিংসতা ও স্বামীর হাতে নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের জুনে পেশায় নার্স এক নারী স্বামীর সঙ্গে গোপালগঞ্জের শ্বশুরবাড়িতে যান। সেখানে দাম্পত্য কলহের এক পর্যায়ে স্বামী তাঁকে মারধর করেন, ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং একটি ঘরে তালা দিয়ে আটকে রাখেন। পরদিন ওই গৃহবধূর মামা জাতীয় জরুরি সেবায় কল করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেন। গৃহবধূ থানায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই স্বামী তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। ১৪ বছরের সংসারে তাদের এক সন্তান রয়েছে।

২০২৪ সালে রাজধানীর ভাটারা এলাকায় এক গৃহবধূকে মধ্যরাতে স্বামী মারধর করে বাসা থেকে বের করে দেন। ৯৯৯–এ কল করা হলে পুলিশ তাঁকে উদ্ধার করে আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয়।

২০২৫ সালে স্বামীর হাতে নির্যাতনের ঘটনায় ৯৯৯–এ দিনে গড়ে ৫১ কল এসেছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল দিনে গড়ে ৩১টি, অর্থাৎ ১১ হাজার ৪১৮টি কল। ২০২৩ সালে দিনে গড়ে ২৭টি কল এসেছিল। গত বছর নারী নির্যাতনের মোট কল ছিল ৩২ হাজার ২৮৬টি, যার মধ্যে ১৮ হাজার ৬২৬টি কল ছিল স্বামীর বিরুদ্ধে। অর্থাৎ মোট কলের প্রায় ৫৮ শতাংশই স্বামীর হাতে নির্যাতনের অভিযোগ।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৬ হাজার ২২৭টি কলের মধ্যে ৩ হাজার ৮০৮টি কল এসেছে স্বামীর বিরুদ্ধে, যা ৬১ শতাংশ। ২০১৭ সালের ১২ ডিসেম্বর ৯৯৯ প্রতিষ্ঠার পর থেকে এই হার সর্বোচ্চ।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর ওপর সহিংসতা বেড়ে যাওয়ায় সরকারের টাস্কফোর্স বড় কর্মসূচি নেওয়া উচিত। সমাজের মনস্তত্ত্ব নিরূপণ করে আইন প্রয়োগ ও পরিবর্তন আনা প্রয়োজন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী মতামত প্রকাশও নির্যাতন বাড়াতে প্রভাব ফেলে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মহিউল ইসলাম বলেন, অনেক স্বামী স্ত্রীর ওপর কর্তৃত্ব জারি করতে নির্যাতন করেন। নারী নির্যাতনের অভিযোগ জানিয়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ কল এসেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে নারী নির্যাতনের কল বেড়েছে ৪০ শতাংশ। কলের সংখ্যা বৃদ্ধির দুই প্রধান কারণ: ৯৯৯–এর প্রসার বৃদ্ধি ও নারীদের সোচ্চার হওয়া।

আইনি প্রতিকার ও সহায়তার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। নারীরা প্রাথমিকভাবে থানায় অভিযোগ করেন, কিন্তু পারিবারিক সহিংসতা (সুরক্ষা ও প্রতিরোধ) আইন, ২০১০ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কার্যকর সহায়তা অনেক ক্ষেত্রে পান না। আইনের প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পারিবারিক সহিংসতার ৫৬০টি ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, মামলা হয়েছে ২৪৮টি ঘটনায়। স্বামীর হাতে নির্যাতনের ঘটনা ছিল ২৮টি, হত্যার ঘটনা ২১৭টি। ২০২৪ সালে পারিবারিক সহিংসতার ঘটনা ছিল ৫২৩টি, স্বামীর হাতে ৩৩টি, হত্যার ঘটনা ১৮০টি।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর