ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে খবর পেয়ে উপজেলার শিমুলিয়া এলাকার কার্নিভাল ক্রু ঘাট সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পরে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েকদিন পানিতে ভাসমান থাকার কারণে অর্ধগলিত অবস্থায় ছিল।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে অন্য কোথাও থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে ভেসে মরদেহটি রূপগঞ্জের শিমুলিয়া এলাকায় এসে পৌঁছায়।

তিনি আরও বলেন, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের অবস্থা খারাপ হওয়ায় ময়নাতদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর