ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তারেক রহমান ও আরাফাতকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়ার দাবি


  • আপলোড সময় : বুধবার ০৮ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহোদর প্রয়াত আরাফাত রহমান কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিরও আহ্বান জানান তিনি।

মুজিবুর রহমান রাষ্ট্রপতির ভাষণ–সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান। এসময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তিনি বলেন, ‘আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ৩০ বছর পর যদি আসনটি জনগণ বিএনপিকে উপহার দেন, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, ভাওয়াল মাঠের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এখন সেখানে জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে।’

মুজিবুর রহমান প্রধানমন্ত্রীকে নির্যাতিত ও নিপীড়িত বিপ্লবের নেতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘আমার আবেগের একটি কথা, একাত্তর সালের স্বাধীনতাযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, মাতা খালেদা জিয়া ও তাঁর সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও ৯ মাস বন্দী ছিলেন। যদি কোনো সুযোগ হয়, বেগম খালেদা জিয়ার অবদানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, আর আমাদের প্রধানমন্ত্রী ও তাঁর সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’

সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, ‘এই প্রস্তাব আমি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছি না, এটি একাত্তরের স্বাধীনতা সংগ্রামের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার জন্য।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গাজীপুরবাসীকে উজ্জীবিত করেছে।

এর আগে জাতীয় সংসদে সরকারি দলের অন্যান্য সদস্য ও বিরোধী সদস্যদের বক্তব্যের সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। মুজিবুর রহমানের বক্তব্যে মূলত স্বাধীনতাযুদ্ধের শিশু মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব বিষয়ক আলোচনা গুরুত্ব পেয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর