ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ রেল কোচ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৫৭ পিএম

অনলাইন রিপোর্টার

জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সড়ক ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছরের মধ্যে ভারত থেকে রেলের ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে আনা হবে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করা হবে। মন্ত্রী জানান, জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ এই কোচগুলো পাওয়া যাবে এবং এর ভিত্তিতে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে তিন হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ এক হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার। ব্রডগেজ এবং ডুয়ালগেজ সম্প্রসারণের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক বাড়ানোর কার্যক্রম চলছে।

ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচ আসার পর উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। মন্ত্রী আশা প্রকাশ করেছেন, নতুন ব্রডগেজ কোচ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি, ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে।

এদিকে, এসি বাস ও মিনিবাসের জন্য আলাদা ভাড়া তালিকা শিগগির তৈরি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে এটি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশের সড়ক-মহাসড়কে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নিয়েছে। এতে যানবাহনের অবস্থান ও গতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং অতিরিক্ত ভাড়া আদায়, অনিয়ম নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন লঙ্ঘন রোধ করা যাবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, ক্রয় কার্যক্রমে অসদাচরণে জড়িত ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারীদের অসদাচরণের ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

পাট ও বস্ত্র খাতেও সরকার কার্যক্রম নিয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি পাটকল ইতোমধ্যে চালু হয়েছে এবং বাকি মিলগুলোর ইজারা প্রদানের কার্যক্রম চলছে। ২০২৪-২৫ অর্থবছরে ৩০টি দেশে কাঁচা পাট ও ১৩৮টি দেশে পাটপণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে যথাক্রমে ২২ হাজার ৮৫০ মেট্রিক টন কাঁচা পাট ও ৪ লাখ ৯ হাজার ৩৬৬ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি করা হয়েছে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে ছয়টি বিভাগীয় শহরে সেফ হোম ও নারী নির্যাতন প্রতিরোধ সেল রয়েছে। ১৪টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৫৭০ জন নির্যাতিত নারী ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে। ৭টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিতে ৪০ হাজার ৪০৫ নমুনার ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর