অনলাইন রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন, তারিখ এবং সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। প্রথমে কোন দেশ সফর করবেন, তাও নির্ধারিত হয়নি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে জানিয়েছেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন। তবে আতিকুর রহমান রুমন জানান, এসব তথ্য ভিত্তিহীন এবং কোনো সত্যতা নেই। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব না ছড়ানোরও অনুরোধ করেন।
সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পর তা যথাসময়ে গণমাধ্যমে জানানো হবে।