ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিলেট সীমান্তে ভূমিকম্প, আতঙ্কে স্থানীয়রা


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৮ পিএম

অনলাইন রিপোর্টার

দেশের সিলেট অঞ্চলে রোববার (১২ এপ্রিল) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ২১ মিনিটে সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে এই কম্পন টের পান বাসিন্দারা। হঠাৎ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় সিলেট শহর ও আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও তা স্বল্প সময় স্থায়ী ছিল। অনেকেই আতঙ্কিত হয়ে বাসাবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় আরও একটি ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪ দশমিক ৯। ওইদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং সিলেটসহ আশপাশের এলাকায় এর প্রভাব পড়ে।

সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একাধিকবার কম্পন অনুভূত হওয়ায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। তাই মাঝেমধ্যেই ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। তবে বড় ভূমিকম্পের ঝুঁকি এড়াতে প্রয়োজন সতর্কতা ও প্রস্তুতি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ব্যাপক প্রভাব পড়ে। ওই ঘটনায় ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার করা না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।



এ সম্পর্কিত আরো খবর