ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন


  • আপলোড সময় : সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেলের দুইটি স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। একটি স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং অপরটি সারাদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ এপ্রিল) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পহেলা বৈশাখের দিন অর্থাৎ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে।

ডিএমটিসিএল জানিয়েছে, নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসমাগম ও সাংস্কৃতিক আয়োজনের কারণে নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে স্বাভাবিক নিয়মে স্টেশন দুটির কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এতে আরও বলা হয়, সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একই সঙ্গে যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

রাজধানীর অন্যতম ব্যস্ত এই দুই স্টেশন বন্ধ থাকায় পহেলা বৈশাখের দিনে যাত্রী চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্যান্য সব স্টেশন ও মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক নিয়মে চলাচল করবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পহেলা বৈশাখে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে উৎসব, মেলা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। এ কারণে প্রতিবছরই ওই এলাকায় যানবাহন ও গণপরিবহনে কিছু সাময়িক পরিবর্তন আনা হয়।

ডিএমটিসিএল বলেছে, যাত্রী নিরাপত্তা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাময়িকভাবে কার্যকর থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর