ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দুই দশক পর পৈতৃক ভিটায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ১২:৩১ পিএম

দুই দশক পর নিজ পৈতৃক ভিটায় ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সরকারপ্রধান হওয়ার পর প্রথমবারের মতো তিনি নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন। সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সরকারি সূত্রে জানা যায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

এর আগে ২০০৬ সালে, তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালীন তিনি শেষবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত পৈতৃক ভিটায় গিয়েছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর এবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবারও সেই পৈতৃক ভিটায় ফিরছেন।

তারেক রহমানের এই সফরকে ঘিরে বগুড়া ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জিয়া পরিবারের আদি নিবাস হিসেবে পরিচিত ‘জিয়া বাড়ি’ এলাকায় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে চলছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পুরো এলাকা প্রস্তুত করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই প্রায় দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন। এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে বিশেষ আগ্রহ ও প্রত্যাশা দেখা দিয়েছে।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। সেখানে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

এছাড়া বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড অর্থাৎ অনলাইনে জামিননামা দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচার ব্যবস্থায় ডিজিটাল সেবা সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরের আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান, যেখানে তিনি সরাসরি সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন একটি গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে তারা অত্যন্ত আনন্দিত। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বগুড়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর