ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বেড়েছে ২১২ টাকা


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৫:১৪ পিএম

এক মাসেই দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।

রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে এপ্রিলের শুরুতে এলপিজির দাম একবার বাড়ানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। পরে এক ধাপে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। নতুন সমন্বয়ের ফলে চলতি মাসে আবারও দাম বৃদ্ধি পেল।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া ও আমদানিকৃত গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আমদানি খরচও বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বাজারে বর্তমানে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা। এই দরের ভিত্তিতে বিভিন্ন আকারের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হবে।

বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। তবে অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে বাজারে অনেক সময় বেশি দামে এলপিজি বিক্রি করা হয়। ফলে ভোক্তারা অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারে ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশে ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নিয়ন্ত্রণ করে আসছে বিইআরসি। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রকাশিত সৌদি কার্গো প্রাইস (সিপি) অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করা হয়। আমদানিকৃত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য ও ডলারের বিনিময় হারও এতে বিবেচনায় নেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এলপিজির এই দফায় দফায় মূল্য বৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।


এ সম্পর্কিত আরো খবর