ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দেশে জ্বালানি সংকট নয়, চাহিদা ভীতিই মূল সমস্যা: ডা. জাহেদ


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৪:০১ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে বড় কোনো সংকট নেই; বরং হঠাৎ চাহিদা বৃদ্ধির প্রবণতাই বর্তমান পরিস্থিতির মূল কারণ। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি আরও জ্বালানিবাহী জাহাজ দেশে আসছে, যা সরবরাহ পরিস্থিতিকে স্থিতিশীল রাখবে। তার ভাষায়, জ্বালানি সংকটের প্রকৃত কারণ মজুত ঘাটতি নয়; বরং হঠাৎ করে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা বা ‘চাহিদা ভীতি’। এই ভীতির কারণে অনেক স্থানে অস্বাভাবিক চাহিদা তৈরি হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং তারা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহে ঝুঁকছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি বাজারের অস্থিরতার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার চেষ্টা করছে যাতে জ্বালানির দাম বাড়লেও পরিবহন ভাড়া এবং নিত্যপণ্যের দামে কম প্রভাব পড়ে। তবে বাস্তবতার কারণে জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে পণ্যের দামের কিছুটা সমন্বয় অনিবার্য বলেও তিনি জানান।

সরকারি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, গত দুই মাসে সরকার ব্যাংক থেকে ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর প্রভাব জনগণের ওপর কিছুটা পড়বে, তবে এখনো তা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। সরকারের ভাষ্য অনুযায়ী, এই ঋণ উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজেই ব্যয় করা হবে।

নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, ফুটপাত দখলমুক্ত করতে সরকার নগরের ৮টি স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনা করছে। এতে হকারদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং শহরের চলাচল ব্যবস্থাও স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আঞ্চলিক সংস্কৃতি প্রসারে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। তার মতে, শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন দেশে একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপনের সম্ভাবনা রয়েছে। আগামী নববর্ষের আগেই এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হতে পারে। পুরো বৈশাখ মাসজুড়ে নানা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর