ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভালুকায় পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

তীব্র গরমে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার্থীদের স্বস্তি দিতে ময়মনসিংহের ভালুকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচণ্ড তাপদাহের মধ্যে পরীক্ষার্থীরা যেন স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা, পৌর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, বর্তমান সময়ে তীব্র গরমে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাতায়াত ও পরীক্ষা দেওয়ার সময় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। তাই এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

ছাত্রদল নেতারা জানান, পরীক্ষার্থীদের কষ্ট লাঘব করা এবং গরমজনিত অসুস্থতা প্রতিরোধ করাই তাদের মূল উদ্দেশ্য। তারা বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং তাপদাহের কষ্ট কিছুটা হলেও কমে—এটাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা পরীক্ষাকেন্দ্রের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন। অনেকে হাতে হাতে এগিয়ে গিয়ে শিক্ষার্থীদের কাছে এসব সরবরাহ করেন।

এদিকে এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, এই প্রচণ্ড গরমে পরীক্ষা দিতে এসে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। এমন সময় পানি ও স্যালাইন পেয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

স্থানীয়রা মনে করছেন, গরমের সময় পরীক্ষার্থীদের পাশে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও বেশি হওয়া প্রয়োজন। এতে শুধু শারীরিক স্বস্তিই নয়, শিক্ষার্থীদের মানসিক সাহসও বৃদ্ধি পায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর