ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সরিষাবাড়ীতে ফুয়েল কার্ড পেল ৩ শতাধিক কৃষক


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৭:৫৬ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে জমিতে সেচ প্রদান, কৃষিপণ্য মাড়াই ও কৃষি কাজে ব্যবহৃত সকল মেশিনারীজের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে কৃষকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, কৃষকের সেচ প্রদানকে সহজ করতে ও ভোগান্তিমুক্ত তেল নেয়ার জন্য ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ৩ শতাধিক কৃষকদের ফুয়েল কার্ড দেয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এখন থেকে কৃষকেরা এই ফুয়েল কার্ড ব্যবহারের মাধ্যমে ভোগান্তি ছাড়াই উপজেলার সকল পাম্প ও অনুমোদিত জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন। 

ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আজকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ৩ শতাধিক কৃষকদের মাঝে ফুয়েল কার্ড বিতরনের উদ্ভোধন  করা হয়। আবেদনের সময় এখনও আছে। পর্যায়ক্রমে সকল কৃষকদের মাঝেই এই ফুয়েল কার্ড বিতরন করা হবে। আশা করি এবার কৃষক যাতে নির্বিঘ্নে ফসলের জমিতে সেচ ও কৃষি কাজে ব্যবহৃত সকল যন্ত্র চালাতে পারবে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর