ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দীর্ঘ লাইনের অবসান, কালীগঞ্জে ফুয়েল কার্ডে জ্বালানি বিতরণ


  • আপলোড সময় : বুধবার ২২ এপ্রিল, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তেল সংগ্রহে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে গেছে।

জানা গেছে, ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণের শেষ সময় ছিল গত ৯ এপ্রিল। পরবর্তীতে কার্ড বিতরণ সম্পন্ন হলেও এতদিন পর্যন্ত ওই কার্ডের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু না হওয়ায় গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অনেকেই অভিযোগ করেন, তেল নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, যা জনজীবনে অতিরিক্ত চাপ তৈরি করেছিল।

অবশেষে বুধবার (২২ এপ্রিল) উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই দীর্ঘ লাইনের ভিড় কমতে শুরু করে এবং গ্রাহকদের মধ্যে স্বস্তি দেখা যায়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি জানান, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। এতে করে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে এবং ভোক্তারা সহজেই নির্ধারিত নিয়মে তেল সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে ফুয়েল কার্ডের মাধ্যমেই তেল সরবরাহ অব্যাহত থাকবে। এতে করে দীর্ঘ লাইনের ঝামেলা, সময় অপচয় এবং অনিয়ম অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই ব্যবস্থার ফলে তেল সংগ্রহে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেখানে দ্রুত ও সুশৃঙ্খলভাবে তেল পাওয়া যাচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, এই উদ্যোগ শুধু সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদে কার্যকরভাবে চালু থাকবে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষ স্থায়ীভাবে উপকৃত হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর