ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাউফলে ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৫০ পিএম

কামরুজ্জামান বাচ্চু, বাউফল (পটুয়াখালী)।।

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে বগা লোহালিয়া নদীর বগা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বগা ফেরিঘাটের অপর পাড়ে গড়বদি এলাকায় একটি পরিত্যক্ত ফেরিতে হাঁটার সময় পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন জহিরুল ইসলাম। ঘটনার পরপরই আশপাশের লোকজন তার চিৎকার শুনে ছুটে আসে এবং উদ্ধার চেষ্টা চালায়।

স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দলও অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার এবং নদীর তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালেও পুনরায় অভিযান চালানো হলেও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভেসে ওঠার বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর