ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৫৫ পিএম

অনলাইন রিপোর্টার

পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ভারত–বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি মাসে এটি তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আমদানি করা জ্বালানি তেল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টা প্রবাহের পর এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এর আগে গত ১৯ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল পার্বতীপুরে আসে।

ফলে চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট আমদানি দাঁড়িয়েছে ৩৫ হাজার টন ডিজেলে।

চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে প্রায় ২৫ হাজার টন জ্বালানি তেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল ইতোমধ্যে পার্বতীপুরে এসে পৌঁছেছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পাইপলাইন প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহ আরও সহজ ও নিরবচ্ছিন্ন হয়েছে। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে জ্বালানি আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। এখন পাইপলাইনের মাধ্যমে সরাসরি অল্প সময়ে জ্বালানি পৌঁছে যাচ্ছে।

পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে পৌঁছানোর পর এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি বিপণন কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

উত্তরাঞ্চলে সারাবছর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়।

২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশকে ডিজেল সরবরাহ করবে।

চুক্তি অনুযায়ী বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। চাহিদা ও ব্যবহারের ভিত্তিতে ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়ানো হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা বছরে প্রায় ১০ লাখ টন তেল পরিবহন করা সম্ভব।


এ সম্পর্কিত আরো খবর