ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যশোরের পথে ধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ সময় : ১০:৫৪ এএম

উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশে যাত্রা করেন বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন এলাকায় উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। স্থানীয় উন্নয়ন, অবকাঠামো এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় সেখানে আলোচনায় আসবে বলে জানা গেছে।

বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই হাসপাতাল বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সংস্কৃতি ও শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে।

বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। পুরো সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম যশোর সফর। এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

এই সফরকে কেন্দ্র করে যশোরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর