ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ সময় : ১২:৪২ পিএম

যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগকে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে উলশী খাল পুনঃখননের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কর্মসূচি-সংক্রান্ত একটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্থানীয় প্রশাসন ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

উলশী খাল পুনঃখনন প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন, যা পরবর্তীতে “জিয়া খাল” নামে পরিচিতি পায়।

প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পুনঃখনন প্রকল্পটি কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খালটি পুনঃখননের মাধ্যমে আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষিজমির সেচ সুবিধা আরও সহজ হবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশব্যাপী নদী, খাল, বিল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। উলশী খাল পুনঃখনন সেই বৃহৎ পরিকল্পনারই একটি অংশ।

প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, আশপাশের বিস্তীর্ণ এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


এ সম্পর্কিত আরো খবর