ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের বৈঠক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

অনলাইন রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারমাণবিক শক্তি ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। এতে দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে আলাদা কর্মসূচিও চলমান রয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন রাখা হয়েছে।

সরকারি সূত্র জানায়, অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ উপস্থিত থাকবেন। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত থাকবেন।

বিশেষজ্ঞরা বলছেন, রোসাটমের সঙ্গে ধারাবাহিক সহযোগিতা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এ সম্পর্কিত আরো খবর