ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিগারেটের প্যাকেটে লুকানো ইয়াবা, গ্রেফতার ১


  • আপলোড সময় : বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

গাইবান্ধায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক তরুণ কুমার রায় এবং সার্বিক তদারকিতে ছিলেন উপ-পরিচালক রফিকুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় সাইমুন হাসান সিফাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং উদ্ধারকৃত আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা পৃথক করে সংরক্ষণ করা হয়েছে।

পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর