ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ৬:০৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিভিশন চ্যানেল ওয়ানে প্রচারিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মোঃ আশরাফুল হক টিপু। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানে তার বিরুদ্ধে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি)-এ চাকরি করার পর বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে সিনিয়র রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পোল্ট্রি, ফিশারিজ ও গরুর খামারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি সংশ্লিষ্ট স্থানে উপস্থিত ছিলেন না এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার দাবি, সংবাদে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা তাকে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সম্পদের বিষয়ে প্রচারিত তথ্য নিয়েও তিনি আপত্তি জানান। তিনি বলেন, তার নামে সীমিত পরিমাণ জমি ও বসতবাড়ি রয়েছে, যা সম্পূর্ণ বৈধ আয়ের মাধ্যমে অর্জিত। এছাড়া তার স্ত্রীর নামে থাকা কিছু সম্পত্তিও পারিবারিক ও বৈধ ব্যবসায়িক আয়ের মাধ্যমে গড়ে উঠেছে। এসব সম্পত্তির বিপরীতে নিয়মিত সরকারি রাজস্ব প্রদান করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

আশরাফুল হক টিপু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সংবাদটি প্রচার করিয়েছে। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যমের উচিত যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা। যাচাই ছাড়া সংবাদ প্রচার ব্যক্তির সম্মানহানির পাশাপাশি সামাজিক অস্থিরতাও তৈরি করতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমসহ সব সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যেন আরও সতর্কতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে প্রচারিত সংবাদটি পুনঃমূল্যায়ন করে সত্যতা যাচাইয়েরও দাবি জানান।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন এবং প্রচারিত সংবাদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর