ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সংসদে বিশেষ আয়োজন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ৮:১৩ পিএম

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করেন এবং সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া ও স্থাপত্যশৈলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা উপভোগ করেন। এতে তারা সংসদের কার্যপ্রণালি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনি নিজেও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভাই আরাফাত রহমান কোকোও একই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এজন্য তাদের শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। এ সময় শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সংসদে আনা হলে তারা গণতন্ত্র, আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে, যা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।

উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে সংসদে শিশুদের জন্য ৫০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রী এ বিষয়ে মাননীয় স্পীকারকে চিঠি দেন। এর ধারাবাহিকতায় নিয়মিতভাবে শিক্ষার্থীদের সংসদ পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।

সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


এ সম্পর্কিত আরো খবর