ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৪১ হাজারের বেশি হজযাত্রী পৌঁছালেন সৌদি আরবে


  • আপলোড সময় : শনিবার ০২ মে, ২০২৬ সময় : ১:১১ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যপ্রযুক্তি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ সর্বশেষ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩৭ হাজার ৫৫৮ জন।

হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজযাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ধাপে ধাপে আরও ফ্লাইট পরিচালিত হবে। আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় গত ১৮ এপ্রিল। সেই থেকে নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হচ্ছে।

এদিকে সৌদি আরবে পৌঁছানো বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ প্রাকৃতিক ও স্বাস্থ্যগত জটিলতা।

হজের মূল আনুষ্ঠানিকতা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, এবার যাত্রী পরিবহন কার্যক্রম তুলনামূলকভাবে সুশৃঙ্খলভাবে এগোচ্ছে। তবে অতিরিক্ত ভিড় ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে হজযাত্রীদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনাতেই হজযাত্রী পরিবহনের কাজ চলমান রয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর