ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাধবপুরে ২ মাদক বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ৪:০৯ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার (০৬ মে) দুপুর আড়াইটার দিকে সিলেট র‍্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে গভীর রাতে মাধবপুর পৌরসভার সিলেট-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি লাল-নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করলে ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় একটি সিমেন্টের বস্তার ভেতর খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নুরুল্যাগঞ্জ গ্রামের মৃত শুক্ররাম মোল্লার ছেলে করিম (৪০) এবং মো. মেহেদী হাসান (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ অভিযানের মাধ্যমে মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আবারও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর