ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন দফা বাড়ার পর জেট ফুয়েলের দাম কমলো


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ মে, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

টানা তিন দফায় ১৩২ টাকা বাড়ানোর পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। এতে প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমেছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিইআরসি। একই সিদ্ধান্ত ৭ মে রাত থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম ছিল তুলনামূলকভাবে অনেক কম। জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। মার্চে প্রথম দফায় দাম একলাফে বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। এরপর পরিস্থিতি আরও জটিল হলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সায় উন্নীত করা হয়।

সর্বশেষ এপ্রিলে জেট ফুয়েলের দাম আরও বেড়ে ২২৭ টাকা ০৮ পয়সায় পৌঁছায়। দীর্ঘ মূল্যবৃদ্ধির পর এবার কিছুটা কমানোয় বিমান চলাচল খাতে স্বস্তি ফিরতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এ সম্পর্কিত আরো খবর