ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কলেজছাত্রের বানানো স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১২:০৪ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে এক ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহ দিতে কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে চড়ে তা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ স্মার্ট কার প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী গাড়িটি পরিদর্শনের সময় এর প্রযুক্তি, নকশা এবং ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজেও স্মার্ট কারটিতে চড়ে এর কার্যকারিতা যাচাই করেন এবং তরুণ উদ্ভাবক ওয়াকিমুল ইসলামের প্রশংসা করেন।

ওয়াকিমুল ইসলাম একজন কলেজছাত্র এবং শারীরিক প্রতিবন্ধী হলেও নিজের মেধা ও প্রচেষ্টায় এই স্মার্ট কারটি তৈরি করেছেন। তার এই উদ্ভাবনী উদ্যোগ উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর স্থানীয় উদ্ভাবনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

সরকারি পর্যায়ে তরুণ উদ্ভাবকদের এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হলে দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতে আরও অগ্রগতি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ধরনের সৃজনশীল প্রকল্প ভবিষ্যতে দেশের স্বনির্ভর প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সম্পর্কিত আরো খবর