ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, ভর্তি ১,৭০৮


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৮:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য খাতে।

রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সর্বশেষ এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৩৪৪ জনে পৌঁছেছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা (নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে) দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ১ হাজার ৫০৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ১১৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। বিশেষ করে শিশুদের মধ্যে টিকা গ্রহণে অনীহা এবং সময়মতো টিকা না নেওয়াকে ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, র‍্যাশ, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সময়মতো চিকিৎসা না পেলে এটি মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্বাস্থ্যকর্মীদের বিশেষ টিম কাজ করছে।

চিকিৎসকরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে এবং কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে।

দেশজুড়ে হামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


এ সম্পর্কিত আরো খবর