ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ মে, ২০২৬ সময় : ৫:৪১ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে এই ড্রোন হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ছাড়াও আরও একজন সিরীয় নাগরিক নিহত হন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘটনায় গভীর নিন্দা জানানো হয়। একই সঙ্গে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে আরও এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছিলেন। ফলে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পরিবারগুলো এখন গভীর শোকে রয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর