ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন চালকের মৃত্যু


নছিমন চালক রুবেল মিয়া

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৪:৩৫ পিএম

কুমিল্লার হোমনায় কুকুরকে বাঁচাতে গিয়ে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হোমনা পৌরসভার বাঘমারা বাজার সংলগ্ন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ব্যক্তি আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া উত্তর পাড়া এলাকার মোঃ রমজান মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৮)। তিনি পেশায় নছিমন চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া প্রতিদিন ভোরে বাঞ্ছারামপুর থেকে নছিমন গাড়িতে করে মুরগি পরিবহন করতেন। ঘটনার দিনও তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে ভোরে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পথে হোমনা বাঘমারা বাজার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার নছিমনের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নছিমনটি উল্টে গিয়ে তার ওপর পড়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, রুবেল ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের একজন মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ কুকুরের কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা এই আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তারা দ্রুত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর