ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশ নিতে আজারবাইজান যাচ্ছে ওয়ার্ল্ড লিংকআপ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৪:৫৭ পিএম

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম (ডব্লিউইউএফ-১৩) সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগওয়ার্ল্ড লিংকআপ উপলক্ষে সংগঠনটির সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আগামী ১৬ মে শনিবার ঢাকা ত্যাগ করবে।

আজারবাইজানের রাজধানী বাকুতে ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, মেয়রসহ ১৭১টি দেশের নীতিনির্ধারকরা অংশ নেবেন। সম্মেলনটি বিশ্বব্যাপী নগর উন্নয়ন, টেকসই শহর গঠন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকছেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান মারুফ বিল্লাহ। তারা সম্মেলনে সংগঠনের উদ্ভাবনী প্রকল্প কার্যক্রম উপস্থাপন করবেন।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপের তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজপ্রদর্শন উপস্থাপন করা হবে। একই সঙ্গে তাদের ফ্ল্যাগশিপ প্রকল্পওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভতুলে ধরা হবে, যা জাতিসংঘের ইউএন-হ্যাবিট্যাট কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।


সংগঠনটির দাবি, নির্বাচিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা টেকসই নগর উন্নয়ন সম্ভব। ইউএন-হ্যাবিট্যাটের স্বীকৃতি পাওয়াকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছে, যা জলবায়ু নেতৃত্ব উদ্ভাবনী সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরবে।

ওয়ার্ল্ড লিংকআপ জানায়, তাদেরস্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ”-এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্য পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার আওতায় আনা এবং প্রায় ,৪৮,০০০ টন কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে কাজ করা হচ্ছে। পাশাপাশি যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল শহর কমিউনিটি গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড লিংকআপ একটি সামাজিক সংগঠন হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ডব্লিউইউএফ-১৩ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি আন্তর্জাতিক পরিসরে তাদের উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর