ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঈদের ছুটিতে কোন কোন অফিস খোলা থাকবে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে নির্ধারিত ছুটি কার্যকর থাকবে ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত। একই সঙ্গে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবা সংশ্লিষ্ট কার্যক্রম এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও এই ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসও ছুটির বাইরে থাকবে। দেশের জনজীবন সচল রাখতে এসব গুরুত্বপূর্ণ সেবা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। একইভাবে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা প্রদান করবে।

এতে আরও বলা হয়, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

ঈদ উপলক্ষ্যে দীর্ঘ ছুটির সময় জনসাধারণের যাতায়াত, জরুরি সেবা এবং জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদের সময় নাগরিকদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জরুরি সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর