ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ১১:২৯ এএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি কুমিল্লায় পথসভা, চাঁদপুরে খাল পুনঃখননকাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট ও নাব্যতা সংকটে ছিল। পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সুবিধা এবং স্থানীয় নৌপথ সচল হওয়ার আশা করছেন এলাকাবাসী।

খাল পুনঃখনন উদ্বোধনের পর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা কার্যক্রমও তুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, সভাস্থলগুলোতে প্যান্ডেল নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন টানানোসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সভাস্থল ও সফরপথে বাড়ানো হয়েছে নজরদারি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা-চাঁদপুর এবং কুমিল্লা-নোয়াখালী সড়কে সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে। মহাসড়কের বিভাজকে নতুন রঙ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রীর এই সফর দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুরের বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও কমবে।


এ সম্পর্কিত আরো খবর