ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বর্তমান নির্বাচন কমিশনের বিচার এই বাংলার মাটিতেই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৪:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) বিচার করার তীব্র হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে যদি পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটে, তবে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবার আগে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে এবং নির্বাচনী কারচুপির সুনির্দিষ্ট অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদেরও কঠোর বিচারের মুখোমুখি করা হবে। আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটি ছিল মূলত রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আয়োজিত একটি বিশেষ সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের সামনেই বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন এনসিপির এই শীর্ষ নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে জোরালো দাবি করেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্দার আড়ালে ব্যাপক জালিয়াতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন কেবল প্রধানমন্ত্রীর সুনজরে টিকে আছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সম্পূর্ণ স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ না হয়, তবে তারা দেশজুড়ে কঠোর আন্দোলনে নামবেন। স্থানীয় নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হলে এই কমিশনকেও কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি জাতীয় নির্বাচনের সময় নিজের একটি সংঘাতময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এনসিপির প্রধান সংগঠক বলেন, “যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে ৫ থেকে ৬ হাজার লোক নিয়েছিলেন, আমি যদি তখন একটিমাত্র ডাক দিতাম, তবে সেখানে অনায়াসে ৫০ হাজার থেকে ১ লাখ লোক চলে আসতো। আর তা যদি হতো, তবে সেখানে একটা রক্তাক্ত মারামারি বেঁধে যেতো এবং অনেকগুলো তাজা লাশ পড়তো। আমি শুধু একটিমাত্র মানবিক কারণে সেদিন সেখান থেকে সরে আসছি—যদি ওই হাসপাতালে গিয়ে দেখতাম কোনো বাবার ছেলে মারা গেছে, তবে আমি সেই পিতাকে কোনো জবাব দিতে পারতাম না। তো ইনশাআল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার আমরা ইনশাআল্লাহ এই বাংলার মাটিতেই করবো।”

তিনি বিগত নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ঘাটতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা কীভাবে ডিসি অফিসে বসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিয়ারিং বা জালিয়াতি করতে পারে, সেটা পুরো বাংলাদেশ সরাসরি দেখেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জালিয়াতি আর বরদাশত করা হবে না। আসন্ন দিনগুলোতে নির্বাচন কমিশনকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করার আহ্বান জানান তিনি, অন্যথায় গণআদালতে তাদের বিচার হবে বলে সাফ জানিয়ে দেন।


এ সম্পর্কিত আরো খবর