ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩ তম অধিবেশন

বাংলাদেশী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৯:৪৪ পিএম

বাকু (আজারবাইজান) থেকে ফাইজা ফারহা

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠানরত জাতিসংঘের  ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩ তম অধিবেশনের চতুর্থ দিনে আজ বুধবার (২০ মে) বাংলাদেশভিত্তিক সংগঠন 'ওয়ার্ল্ড লিংকআপ' তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেছে।

স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় অধিবেশনস্থলের আরবান সিনেমা প্লেসে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ তাদের উদ্ভাবিত ' ওয়েস্ট টু ওয়েলথ : বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ' শীর্ষক চলচ্চিত্রটি উপস্থাপন করেন, যা জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়।

প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান স্যাটেলমেন্টস চিফ দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপিয়ান কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের হেড অব ইউনিট টম ডি গ্রোয়েবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ১৭ মে থেকে শুরু হওয়া ছয়দিনব্যাপী এই অধিবেশন ২২ মে শেষ হবে। বাংলাদেশের ওয়ার্ল্ড লিংকআপ থেকে সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন মাসুম বিল্লাহ। প্রতিনিধিদলের অন্যান্যরা হচ্ছেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।


ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনের (ডব্লিউইউএফ-১৩) উদ্বোধনী অনুষ্ঠান ১৮ মে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা উপস্থিত ছিলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট)-এর নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র সরকারপ্রধান এবং প্রতিনিধিদলের প্রধানদের স্বাগত জানান।

https://youtu.be/X2z-jTLjy0o?si=rKQ0kL-ywNETj6Je

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর