ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রামিসার বাবার কাঁধে হাত রেখে সান্ত্বনা ও দ্রুত বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর


  • আপলোড সময় : শুক্রবার ২২ মে, ২০২৬ সময় : ১:০৪ এএম

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এ সময় তিনি হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন এবং ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার কঠোর আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে পল্লবীর ওই এলাকায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মুখ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শোকাতুর পরিবারটিকে সব ধরনের আইনি ও সামাজিক সহযোগিতা প্রদানেরও প্রতিশ্রুতি দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। নেতৃবৃন্দও রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, এই ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ইতিমধ্যেই আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর